নিহত অর্গ হাজং উত্তর লাঙ্গলজোড়া গ্রামের অশিল হাজংয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্গ হাজং বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা দেন। পথে উত্তর লাঙ্গলজোড়া এলাকার বন্ধন মান্দির বাড়ির সামনের কাঁচা সড়কে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 Director General Rafael Grossi-320x167.webp)



