সুনামগঞ্জে বাস মালিক সমিতি-সিএনজিচালকদের সংঘর্ষে আহত ২০

বাস মালিক সমিতি-সিএনজিচালকদের সংঘর্ষ
বাস মালিক সমিতি-সিএনজিচালকদের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জ-সিলেট সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বড় কাপন পয়েন্টে থেকে তিন জন যাত্রী জাউয়া বাজারে যাওয়ার জন্য দক্ষিণ বড় কাপন গ্রামের সাদিক মিয়ার সিএনজি গাড়িতে উঠেন।

এসময় একই পয়েন্টের বাস মালিক সমিতির ম্যানেজার ও একই গ্রামের ছাত্তার মিয়া সিএনজি চালক সাদিক মিয়াকে যাত্রী উঠাতে নিষেধ করেন।

আরও পড়ুন:

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বড় কাপন পয়েন্টে সিএনজিতে যাত্রী উঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

এসএইচ