খুলনায় যুবককে তুলে নিয়ে হত্যা, মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

খুলনা নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় মো. রাশেদ নামের এক যুবককে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ (মঙ্গলবার, ২ জুন) বেলা সাড়ে ১২টায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাশেদ জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে; তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

লবণচরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘আজ সকালে লবণচড়া থানার কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে তিন-চারটি মোটরসাইকেল যোগে রাশেদকে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। পরবর্তীতে সাচিবুনিয়া এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘রাশেদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

জানা যায়, এর আগেও রাশেদকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলেও জানানো হয়।

এসএইচ