কাউন্সিলর একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

২০১৮ সালে কক্সবাজারে পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ (রোববার, ২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পক্ষে ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১৮ সালের ২৬ মে। কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুলকে ক্রসফায়ার দেয় র‍্যাবের সদস্যরা। একরামকে গুলি করে হত্যার আগে তার মেয়ের সঙ্গে কথা বলার সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশ বিদেশে সেই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদসহ ১১ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেয়া শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ১৯ জন আসামি করা হয়েছে৷

এর আগে ইয়ামিনের পরিবার ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। তদন্ত সংস্থা তদন্ত শেষে ১৯ জনকে আসামি করে প্রতিবেদন দিয়েছে।

ইএ