ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ভুট্টাক্ষেত থেকে মরদেহ
ভুট্টাক্ষেত থেকে মরদেহ | ছবি: সংগৃহীত
0

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভুট্টা ক্ষেতের পাশে নাসিমা (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ১ জুন) সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ।

উদ্ধারকৃত নাসিমা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের আবাদুল্লার স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানান, সকালে ফাজিলপুর গ্রামের একটি ভূট্টা ক্ষেতের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মরদেহ নিয়ে তদন্ত করছে পুলিশ।

জেআর