যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির আভাস দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কো রুবিও
মার্কো রুবিও | ছবি: সংগৃহীত
0

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত সফররত রুবিও নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অগ্রগতির কথা জানান। রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কো রুবিও বলেন, ‘কিছু অগ্রগতি হয়েছে। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, এখনও পর্দার আড়ালে কাজ চলছে। আজ পরে, আগামীকাল কিংবা আগামী কয়েক দিনের মধ্যে আমাদের হয়তো নতুন কিছু বলার সুযোগ তৈরি হতে পারে।’

আরও পড়ুন:

তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর পাকিস্তান ও অন্যান্য আন্তর্জাতিক পক্ষের মধ্যস্থতায় দুই দেশ একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘ অচলাবস্থার পর আগামী কয়েক দিনের মধ্যে একটি সুনির্দিষ্ট ঘোষণা আসতে পারে।

এএম