আজ (শনিবার, ২৩ মে) সকালে বগুড়া যাওয়ার পথে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি মহাসড়কের যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন:
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামসহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।




