সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার | ছবি: সংগৃহীত
0

সিনেমায় এআইয়ের ব্যবহার এবারের কান চলচ্চিত্র উৎসবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক নির্মাতারাই বলছেন, সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ভয়ের কিছু নেই। এইআই টুল প্রযুক্তিনির্ভর সিনেমার নির্মাণ খরচ ও সময় দুই-ই বাঁচায়। আবার অনেকেই বলছেন, এটি শিল্পের গুনগত মান, মানুষের সৃজনশীলতা বা অভিনয় দক্ষতা ধ্বংস করবে।

চলচ্চিত্র নির্মাণে এআইকে অপরিহার্য ও যুগান্তকারী প্রযুক্তি হিসেবেই দেখছেন ডিজিটাল যুগের নির্মাতারা। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টস, সম্পাদনা এবং ডাবিংয়ের মতো প্রতিটি ধাপে এআই ব্যবহৃত হচ্ছে। এটি কাজের গতি ও মান বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সাশ্রয় হচ্ছে চলচ্চিত্রের বাজেট ও সময়।

সিনেমায় এআইয়ের ব্যবহার করা হবে কি না- এক সময় সেটি ছিল সবচেয়ে বড় বিতর্কের বিষয়। তবে এবারের কান চলচ্চিত্র উৎসবে সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা হবে সেটিই প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআইয়ের ওপর আলোকপাত করায় উৎসবে ‘চায়না নাইট’ বেশ আলোড়ন সৃষ্টি করে।

তবে কিছু নির্মাতা-অভিনেতা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সিনেমার শৈল্পিক মূল্যবোধের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে সফল পরিচালকেরা সময় ও অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার অভিনেত্রী ডেমি মুর বলেন, ‘আমার মনে হয়, বাস্তবতা হলো প্রতিরোধ আর বিরোধিতা থেকে বিরোধিতারই জন্ম হয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তাই এর বিরুদ্ধে লড়াই করা মানে এক অর্থে এমন কিছুর বিরুদ্ধে লড়া, যে যুদ্ধে আমরা হেরে যাবো। সুতরাং এর সঙ্গে মিলেমিশে কাজ করার উপায় খুঁজে বের করাই সবচেয়ে ভালো।’

আরও পড়ুন:

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে এসে ফরাসি পরিচালক জাভিয়ের জেনস জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে ভিজ্যুয়াল এফেক্টসের বাজেট অর্ধেক কমিয়ে তাঁর 'আন্ডার প্যারিস' সিনেমাটি আট মাসেই বানাতে পারতেন। সেন নদীর বিশাল হাঙরকে নিয়ে নির্মিত ছবিটি ২০২৪ সালের নেটফ্লিক্স হিট।

এআই ফিল্মের প্রমিজ এআইয়ের প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিয়েটিভ অফিসার ডেভ ক্লার্ক বলেন, ‘একটা সময় হয়তো আমরা এই প্রযুক্তি ব্যবহার করে করা কাজগুলোকে আর এআই ফিল্ম না বলে শুধু ফিল্মই বলবো। এগুলো বড় বড় চলচ্চিত্র নির্মাতাদের কৃতিত্ব কেড়ে নেবে না, যারা বিশেষ ধরনের ক্যামেরা দিয়ে শ্যুট করে নিজেদের মতো করে সিনেমা বানাতে ভালোবাসেন। এটা আমার মতো নতুন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের লক্ষ্যে পৌঁছানোর একটা সুযোগ করে দিচ্ছে, তাই না?’

গত বছর মরগান স্ট্যানলির বিশ্লেষকরা জানান, জেনারেটিভ এআই চলচ্চিত্র ও টিভি প্রযোজনার খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পারে।

লম্বা চুক্তি নিয়ে মেটা এ বছর কান উৎসবের আনুষ্ঠানিক অংশীদার হয়েছে। পরিচালক স্টিভেন সোডারবার্গের জন লেনন ও ইয়োকো ওনোকে নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্র প্রতিযোগিতায় না থাকলেও উৎসবের আনুষ্ঠানিক বাছাইপর্বে অন্তর্ভুক্ত ছিল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থাকায় উৎসবের এগুলো কানের সর্বোচ্চ পুরস্কার পাম ডি'অর-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।

কান-এর আয়োজকরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরাসরি নিষিদ্ধ না করলেও জেনারেটিভ এআই দ্বারা চালিত চলচ্চিত্রগুলোকে তারা পাম ডি’অরের প্রতিযোগিতা থেকে বাদ দেন। এই মাসেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস নিয়ম করেছে, অভিনয় এবং চিত্রনাট্য অবশ্যই মানুষের দ্বারা সম্পন্ন হতে হবে।

এসএইচ