এআই
এআই এজেন্টের সংখ্যা ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যাকেও

এআই এজেন্টের সংখ্যা ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যাকেও

স্বয়ংক্রিয়ভাবে বেনামে কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার। প্রযুক্তির ভাষায় যাকে বলে এআই এজেন্ট। এবার এই এজেন্টদের নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ইন্টারনেট সোসাইটি অব চায়না। তাদের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে এআই এজেন্টের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে যাবে। এই এজেন্টরাই হয়ে উঠবে বিশ্বের নতুন বুদ্ধিবৃত্তিক শক্তি।

ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায় ফিরছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। যানবাহন ও চালকদের নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যালে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তবে অল্পবৃষ্টিতেই বন্ধ হয়ে যাচ্ছে এই প্রযুক্তি। আছে আরও ২০টিরও বেশি প্রতিবন্ধকতা। তাহলে কীভাবে আলোর মুখ দেখবে এই পাইলট প্রকল্প? নাকি আগের প্রকল্পগুলোর মতোই হারিয়ে যাবে এটিও?

কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক

কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশের সঙ্গে বর্তমানে বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে এআইয়ের অ্যাডভান্সড মডেলে শক্তি যোগায় এমন হার্ডওয়্যার রয়েছে। এদের মধ্যে বর্তমানে নিজেদের কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক। দ্য ইনফরমেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়নার।

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল, এআই সাবস্ক্রিপশন ও স্টোরেজে বড় চমক

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল, এআই সাবস্ক্রিপশন ও স্টোরেজে বড় চমক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) সেবার বাজারে ব্যবহারকারী বাড়ানোর লক্ষ্যে এবার এক বড় ধরনের মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির তীব্র প্রতিযোগিতার মাঝে নিজেদের অবস্থান আরও শক্ত করতে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সাবস্ক্রিপশন সেবার দাম এক ধাক্কায় অনেকটা কমিয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য দ্বিগুণ করা হয়েছে ডেটা সংরক্ষণের বা ক্লাউড স্টোরেজের সুবিধা (Google AI Plus Subscription Price Cut and Storage Update)।

কৃত্রিম বুদ্ধিমত্তা না হাড়ভাঙা খাটুনি, কোন দিকে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ?

কৃত্রিম বুদ্ধিমত্তা না হাড়ভাঙা খাটুনি, কোন দিকে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ?

স্ক্রিপ্ট লেখা, লাইটিং সেটআপ, আর ঘণ্টার পর ঘণ্টা ক্যামেরা ও এডিটিংয়ে হাড়ভাঙা খাটুনি। এভাবেই প্রতিদিন লাখো-কোটি দর্শকের বিনোদন আর তথ্যের খোরাক জোগান একেকজন কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু প্রযুক্তির এক দমকা হাওয়া যেন রাতারাতি বদলে দিচ্ছে এ চিরচেনা দৃশ্যপট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উত্থানে কন্টেন্ট ক্রিয়েশনে এখন তৈরি হয়েছে এক নতুন শঙ্কা ও সম্ভাবনা। প্রযুক্তিকে সঙ্গী করে কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে?

জেমিনির জয়জয়কার, চাহিদা মেটাতে বড় বিনিয়োগে নামছে অ্যালফাবেট

জেমিনির জয়জয়কার, চাহিদা মেটাতে বড় বিনিয়োগে নামছে অ্যালফাবেট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অবকাঠামো উন্নয়নে ৮০ বিলিয়ন ডলারের বিশাল তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির জয়জয়কারের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সহজলভ্য হচ্ছে এআই ব্যবহার, বাড়ছে প্রযুক্তিনির্ভর অপরাধের শঙ্কাও

সহজলভ্য হচ্ছে এআই ব্যবহার, বাড়ছে প্রযুক্তিনির্ভর অপরাধের শঙ্কাও

দেশে সময়ের সঙ্গে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর সংখ্যা। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এআই ভিক্তিক অপরাধ প্রবণতাও। চ্যাটজিবিটি, জেমিনি, গ্রকসহ প্রায় ৮টি এআই ট্যুলসের ব্যাপক ব্যবহার হচ্ছে দেশে। এসব ছাড়াও আছে আরও শক্তিশালী এআই মডেল- যার প্রভাব পড়তে পারে দেশের শিক্ষা, চাকরি ও শোবিজ অঙ্গনেও। তবে নেতিবাচক প্রভাব ঠেকাতে বৈশ্বিক এআই পলিসি গ্রহণ জরুরি বলছেন প্রযুক্তি ও এ বিশেষজ্ঞরা।

বদলে যাচ্ছে তথ্য খোঁজার ধরন, ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে এআই!

বদলে যাচ্ছে তথ্য খোঁজার ধরন, ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে এআই!

স্ক্রিনে প্রশ্ন লিখলেই কয়েক সেকেন্ডে চলে আসে পুরো উত্তর। ই-মেইল লেখা, ছবি তৈরি, অফিস রিপোর্ট বা ক্লাস নোট। দৈনন্দিন জীবনের সবক্ষেত্রে এখন জায়গা করে নিয়েছে এআই। প্রযুক্তির এ দ্রুত পরিবর্তনে বদলে যাচ্ছে মানুষের তথ্য খোঁজার অভ্যাস ও চিন্তার ধরন। বিশেষজ্ঞদের মতে, এআই এখন ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে আরও ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে।

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা

সিনেমায় এআইয়ের ব্যবহার এবারের কান চলচ্চিত্র উৎসবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক নির্মাতারাই বলছেন, সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ভয়ের কিছু নেই। এইআই টুল প্রযুক্তিনির্ভর সিনেমার নির্মাণ খরচ ও সময় দুই-ই বাঁচায়। আবার অনেকেই বলছেন, এটি শিল্পের গুনগত মান, মানুষের সৃজনশীলতা বা অভিনয় দক্ষতা ধ্বংস করবে।

সেনাবাহিনীকে নিয়ে এআই জেনারেটেড ফেক ভিডিও, আইএসপিআরের সতর্কতা

সেনাবাহিনীকে নিয়ে এআই জেনারেটেড ফেক ভিডিও, আইএসপিআরের সতর্কতা

সেনাবাহিনীকে নিয়ে এআই জেনারেটেড ফেক ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার, করবেন যেভাবে

ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার, করবেন যেভাবে

ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল পিকচার (Profile Picture) ব্যবহারের অভিজ্ঞতা চিরতরে বদলে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) চালিত নতুন ফিচার নিয়ে এসেছে মেটা। এখন থেকে আপনার প্রোফাইলের স্থির ছবি শুধু তাকিয়ে থাকবে না; বরং মেটা এআই (Meta AI)-এর সাহায্যে এটি হাসবে, হাত নাড়বে কিংবা ভার্চ্যুয়াল পার্টি হ্যাট (Virtual Party Hat) পরে আনন্দ প্রকাশ করবে।

কোরআনের ব্যাখ্যায় এআই ব্যবহারের সতর্কতা, কেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হতে পারে?

কোরআনের ব্যাখ্যায় এআই ব্যবহারের সতর্কতা, কেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হতে পারে?

বর্তমান যুগে দৈনন্দিন কাজে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই প্রযুক্তির ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছি। তবে ইসলামের সবচেয়ে সংবেদনশীল জায়গা—পবিত্র কোরআনের ব্যাখ্যা বা তাফসির (Tafsir) করার ক্ষেত্রে এআই ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞ আলেমরা। তারা মনে করেন, যান্ত্রিক মেধার মাধ্যমে ঐশ্বরিক বাণীর বিধান আহরণ করা ইসলামি শরিয়ত অনুযায়ী অনুমোদিত নয়।