কানাডার বিমানঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৭

কানাডার বিমানঘাঁটিতে আগুন
কানাডার বিমানঘাঁটিতে আগুন | ছবি: সংগৃহীত
0

কানাডার আলবার্টা প্রদেশের বিমানঘাঁটিতে ভয়াবহ আগুনে প্রাণ গেছে অন্তত ৭ জনের এবং দগ্ধ ও আহত হয়েছে কয়েকজন। প্রাণহানি অন্তত সাত এবং আহত বহু বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ।

বহু হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে, দেশের অন্যতম ব্যস্ত প্রশিক্ষণ ঘাঁটি কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়াইনরাইটে আগুন লাগে।

সঙ্গে সঙ্গে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনিটি জানান, পরিস্থিতি ভীষণ গুরুতর। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন মিলে আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট।

ধারণা করা হচ্ছে, গোলাগুলির মহড়ার সময় কোনো গ্যাসের লাইন বা গ্যাসের কূপে আঘাত থেকে আগুনের সূত্রপাত। পরে তীব্র বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, নেয় বিশাল রূপ।

জেআর