রাজ্যের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে আহত হয় আরও ২৭ জন।
জানা যায়, মন্দিরের কাছে চিনোর রোডের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায় ট্রাকটি। মন্দিরগামী পূণ্যার্থী, রাস্তার ধারে থাকা দোকানপাট মাড়িয়ে মন্দিরের প্রবেশপথে গিয়ে ধাক্কা খায় ট্রাকটি।
মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের জন্য চার লাখ এবং আহতদের ৫০ হাজার থেকে দুই লাখ রুপি পর্যন্ত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।





