সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ মোকাবেলা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন:
এসময় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকারের সভায় সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।





