প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় ১৫ জন যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি একটি প্লাবিত নদীতে পড়ে যায়। রোববার সকাল পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নয়জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় রোববার প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জানায়, সপ্তাহান্তের ভারী বৃষ্টির কারণে দক্ষিণ চীনে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদারে বিশেষ দল কাজ করছে।





