সেন্টকম এক হালনাগাদ বিবৃতিতে জানায়, কৌশলগত জলপথগুলোতে ইরানি বন্দর-সংশ্লিষ্ট চলাচল নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বৃহত্তর সামুদ্রিক তদারকির অংশ হিসেবে এই অভিযান চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের নির্দেশনা মানতে বাধ্য করতে চারটি জাহাজ অচল করা হয়েছে। তবে এসব জাহাজ কোথায়, কীভাবে বা কোন পরিস্থিতিতে অচল করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।





