তিনি বলেন,‘ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে বা এই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।’ বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা খর্ব হওয়ায় উপসাগরীয় দেশগুলো চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।’
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটিকে অবরোধ করে উপসাগরীয় দেশগুলোকে ব্ল্যাকমেইল বা চাপ দেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা কোনোভাবেই কাম্য নয়।’ পারস্য উপসাগরের দেশগুলোর স্বার্থ রক্ষায় এবং বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে রেখেছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।





