আরাঘচি বলেন, ‘হরমুজ প্রণালির ঘটনাবলি এটিই স্পষ্ট করে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। পাকিস্তানের মহতী প্রচেষ্টায় যখন আলোচনায় অগ্রগতি হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের উচিত হবে না কোনো অশুভ শক্তির পাল্লায় পড়ে পুনরায় চোরাবালিতে আটকে যাওয়া।
সংযুক্ত আরব আমিরাতের জন্যও একই কথা প্রযোজ্য।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘প্রজেক্ট ফ্রিডম মূলত একটি অচলাবস্থা।’





