নিহতরা হলেন- আরবিয়া (৮) ও রাবিয়া (৬)। নিহত দুই শিশু পশ্চিম তালদিঘি গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ জানায়, সকালে শিশুদের মা ফাতেমা আক্তার কাজের জন্য বের হলে তার দুই সন্তান তার পেছনে বের হয়। ফিরে আসার সময় মায়ের কাছ থেকে কিছুটা দূরে যেতেই একটি কাভার্ডভ্যান বেপরোয়া ও দ্রুতগতিতে দুই বোনকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ বলেন, ‘কাভার্ডভ্যানটি শনাক্ত করতে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।’





