রাজশাহীতে হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জন শিশু ভর্তি হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ৮ জন।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। যেসব শিশু এখনো টিকা দেয়া হয়নি তাদের টিকার আওতায় এনে হামের যে প্রাদুর্ভাব সেটা কমানো সম্ভব হবে।’

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন শিশু। বর্তমানে রামেক হাসপাতালের শিশু বিভাগে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১২ জন শিশু।

এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছে ৯২৬ জন শিশু। এর মধ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

জেআর