এসময় তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া যায় হকারদের বিরুদ্ধে। তবে হামলাকারী হকারদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, বিকেলে প্রতিদিনের মতো হকার উচ্ছেদে কাজ শুরু করে সিটি করপোরেশনের কর্মচারীরা। এসময় হকাররা একটি মিছিল নিয়ে তাদের ওপরে হামলা চালায়। এতে করে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচ-ছয়জন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন:
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এখন টিভিকে বলেন, ‘এটা হকারদের অত্যান্ত বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছি। সেই পর্যন্ত তারা যদি ধৈর্য্য না রাখে, সেটা আইনের পরিপন্থি। আজ যেটা করেছে সেটা আইনের ব্যত্যয় ঘটিয়েছে। আমাদের কর্মচারীদের মারধর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



