
নারায়ণগঞ্জে পোশাক কারখানার ভেতর মিললো কর্মকর্তার ঝুলন্ত মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারিয়া গার্মেন্টস থেকে মো. ইদ্রিস আলী (৪৫) নামের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মো. ইদ্রিস আলী (৪৫) সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মো. আবুল কাশেমের ছেলে। তিনি ফারিয়া গার্মেন্টসের স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে। আজ (সোমবার, ৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষারা নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহত দুই কর্মচারীর নাম জাহাঙ্গীর এবং রুহুল।

‘বদলি করায়’ ইবির নারী শিক্ষককে হত্যা; এরপর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। আজ (বুধবার, ৪ মার্চ) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কর্মচারী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বকেয়া বেতনের দাবিতে ফেনী জেনারেল হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা বেতন পাচ্ছেন না ছয় মাস যাবত। বকেয়া পরিশোধের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন তারা।এতে বাধাগ্রস্ত হচ্ছে হাসপাতালের নিয়মিত সেবা কার্যক্রম। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরো বাড়ার শঙ্কা রোগী ও স্বজনদের।