যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুই জাহাজ হরমুজ অতিক্রম করেছে: সেন্টকম

যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ
যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে সেগুলো নিরাপদ গন্তব্যের দিকে এগিয়ে চলছে। খবর আল জাজিরার। নৌ-নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের নেয়া নতুন মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ এর অধীনে এ সফল যাত্রা সম্পন্ন হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সুগম করতে মার্কিন বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

আরও পড়ুন:

এ প্রক্রিয়ায় মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ যাতায়াত বজায় রাখতে সেখানে নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল পুনরুদ্ধারে পরিচালিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবেই মার্কিন নৌবাহিনী এ বিশেষ অভিযানে অংশ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এএইচ