
হরমুজে ইরান-ওমান সমঝোতা; যুক্তরাষ্ট্রের আপত্তির শঙ্কা
ইরান-ওমান হরমুজ চুক্তিতে হরমুজের উত্তর ও দক্ষিণ জলসীমার সমন্বয়ে নতুন একটি মধ্যবর্তী করিডোর প্রতিষ্ঠা ও উভয় রাষ্ট্রের সার্বভৌমত্বসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্লেষকদের শঙ্কা, আন্তর্জাতিক জলসীমা হরমুজে ইরানের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজে টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণে ইরান-ওমানের ঐকমত্য
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান-ওমান। শিগগিরই একটি যৌথ ঘোষণা আসবে। তবে জাহাজের ওপর শুল্ক বা সার্ভিস ফি নিয়ে দু'পক্ষের মত-পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র কোনো টোল না রাখার পক্ষে অনড়। অঞ্চলটির নিয়ন্ত্রণকারী আইআরজিসি আলোচনায় অনুপস্থিত থাকায় চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও জটিলতা আছে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

ইরানে ৮০ এর বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি সেন্টকমের
যুদ্ধবিরতি চলমান থাকলেও আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড ইউনিট (সেন্টকম) এ দাবি জানিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে একাধিক শহরে মার্কিন বাহিনী বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে পূর্ণ সহযোগিতা দিবে ইরান’, জাপানি প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ করতে ইরান ‘পুরোপুরি প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশ্বাস দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে জাহাজগুলোকে সেবা দিতে প্রস্তুত ইরানি বন্দর
হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি সরবরাহ এবং চিকিৎসাসেবা দিতে নিজেদের বন্দরগুলো প্রস্তুত রেখেছে ইরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে এই বার্তা পাঠিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুই জাহাজ হরমুজ অতিক্রম করেছে: সেন্টকম
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে সেগুলো নিরাপদ গন্তব্যের দিকে এগিয়ে চলছে। খবর আল জাজিরার। নৌ-নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের নেয়া নতুন মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ এর অধীনে এ সফল যাত্রা সম্পন্ন হলো।

হরমুজ প্রণালি থেকে জাহাজ পার করে দেয়ার ঘোষণা ট্রাম্পের
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এটি নৌ-অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

ইয়েমেন উপকূলে ‘সন্দেহজনক তৎপরতা’; জাহাজগুলোকে সতর্ক করলো ইউকেএমটিও
ইয়েমেনের আল-মুকাল্লা উপকূল থেকে ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ‘সন্দেহজনক তৎপরতা’র খবর পেয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আজ শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যান চলাচল সীমিত করার এবং তা নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একইসঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন। খবর আল জাজিরার।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আটক করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। খবর আল জাজিরার।

মার্কিন-ইরান শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা: ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে পরস্পরবিরোধী বার্তার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। খবর আল জাজিরার।