ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ লেবাননের একটি স্থাপনার ভেতরে ওই দুই যোদ্ধাকে শনাক্ত করা হয়। তারা ইসরাইলি সেনাদের ওপর হামলার হুমকি তৈরি করায় পরবর্তী সময়ে বিমান হামলা চালিয়ে তাদের ‘নির্মূল’ করা হয়।
তবে ইসরাইলি সামরিক বাহিনীর এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা। হিজবুল্লাহর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।





 as it orbits its host star-320x167.webp)