নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেল এর ছেলে রবিউল ইসলাম জিসান ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালাম এর ছেলে সোহাগ হোসেন।
আরও পড়ুন
স্থানীয়রা জানায়, রবিউল ও সোহাগ নাচোল থেকে মটরসাইকেল করে ধানসুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বেনিপুর নামক স্থানে পৌঁছালে ধানসুড়ার থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে দুজন নিহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। আহতদের উদ্ধার করে নাচোল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ।





