সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

নিহত শ্রমিকদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে
নিহত শ্রমিকদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: এখন টিভি
0

সিলেটের দক্ষিণ সুরমার তেলি বাজার এলাকায় ট্রাক-পিক আপ সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ (রোববার, ৩ মে) সকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

তিনি বলেন, ‘নিহত সবাই পিকআপে করে নির্মাণ কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

এসময় মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, সকালে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি পিকআপে করে ১২-১৫ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপের।

এসময় ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত ৮ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যান। সিলেটের আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও এক শ্রমিক।। ঘটনার পর ট্রাক এবং পিকআপের চালক পলাতক রয়েছে। নিহত ৭ জনের বাড়ি সুনামগঞ্জে এবং বাকী একজনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে।

ইএ