নিহত মিজানুর রহমান সদর উপজেলার নন্দবালা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার বুলবুল আহম্মেদ জানান, গত বুধবার মিজানুর রহমান শ্বাস কষ্ট, ডায়াবেটিস রোগ নিয়ে মেডিসিন বিভাগে ভর্তি হন।
আরও পড়ুন:
ডাক্তার বুলবুল আহম্মেদ জানান, বেড না থাকায় তাকে লিফ্টের সামনে চিকিৎসা দেয়া হয়। পরে শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে অক্সিজেন দেয়া হয়। এসময় অক্সিজেন সিলিন্ডারটি পড়ে গিয়ে চোখের সাইটে আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।





