
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ; একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মা ও মেয়েকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপরদিকে, বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর এক শিশু ওই পরিবারের সদস্য নয়। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এলপি গ্যাসের দাম কমেছে
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে মিজানুর রহমান নামের এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে হাসপাতাল ভবনের ১০ তলায় মেডিসিন ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, সন্ধ্যা থেকে কার্যকর
এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। সে হিসেবে প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

এলপিজির দাম বাড়লো; ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে এক হাজার ৭২৮ টাকা হয়েছে। ফলে এপ্রিল মাসে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে।

নারায়ণগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত হোটেলে এ বিস্ফোরণ ঘটে।

পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি ভবনের চতুর্থ তলায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছে। ভবনটির দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ছাদে পড়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) রাত ১২ টার পরে এ ঘটনা ঘটে।

এলপি গ্যাসের দাম কমলো
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মানিকগঞ্জে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে সুবন্যা আক্তার (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আরিফ হোসেন গুরুতর আহত হয়েছেন। আজ (সোমবার, ৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ও ট্রাকে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে চট্টগ্রাম বিস্ফোরক পরিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) বিকেলে জেলা শহরের বিরাসার এলাকায় দুর্ঘটনাস্থল ও মধ্যপাড়া এলাকায় সিলিন্ডারের গোডাউন পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তা এস. এম. সাখাওয়াত হোসেন।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ায় এলপি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ৪ জুন) ভোর ৪টার দিকে জেলা শহরের বিরাসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রাকটি খাদে পড়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও মহাসড়কের পার্শ্ববর্তী ৪টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম
ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমেছে। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল এক হাজার ৪৫০ টাকা।