লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে ইসরাইলি হামলা

দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ
দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ | ছবি: সংগৃহীত
0

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বাতুলিয়েহর একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাতুলিয়েহ শহরে বর্তমানে যে অল্পসংখ্যক বাসিন্দা অবস্থান করছেন, তারা পানির জন্য মূলত এই পাম্পিং স্টেশনের ওপরই নির্ভরশীল ছিলেন। ইসরাইলি হামলায় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকায় তীব্র পানি সংকট দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:

এছাড়া ইসরাইলি বাহিনী আল-বায়াদ এলাকায় একটি পর্যটন কেন্দ্র বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে এনএনএ জানিয়েছে। দক্ষিণ লেবাননে টানা কয়েক দিন ধরেই আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরাইল। সামরিক অভিযানের নামে একের পর এক জনকল্যাণমূলক স্থাপনা ধ্বংস করায় ওই অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও বিপর্যয়ের মুখে পড়েছে।

এএম