মানবিক সংকট
ইসরাইলের তিন বছরের আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজা, বিপন্ন জনজীবন

ইসরাইলের তিন বছরের আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজা, বিপন্ন জনজীবন

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলের রক্তক্ষয়ী ও সর্বাত্মক হামলায় তিন বছর পার করেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। দীর্ঘ এই সময়ে চালানো নির্বিচার বিমান ও স্থল হামলায় সম্পূর্ণ অচেনা এক জনপদে পরিণত হয়েছে ফিলিস্তিনের এই ভূখণ্ড। বসতবাড়ি ও নাগরিক অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপত্যকার বাসিন্দারা। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ঘর নেই, কাজ নেই, ঋণের বোঝা; পালিয়ে আসা এক ইয়েমেনি পরিবারের আর্তনাদ

ঘর নেই, কাজ নেই, ঋণের বোঝা; পালিয়ে আসা এক ইয়েমেনি পরিবারের আর্তনাদ

সেদিন সন্ধ্যায় সাঈদ হাসানের দুই ছেলে দৌড়ে এসে বললো, সৈন্যরা পিছু হটছে। ৫৮ বছর বয়সী সাঈদ প্রথমে বিশ্বাস করেননি। ভেবেছিলেন, হয়তো কৌশলগত পদক্ষেপ। কিন্তু ছেলেরা যখন ফিরে এসে বললো, বিশাল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম সত্যিই পিছু হটছে, তখন তিনি নিজে গিয়ে দেখলেন। আর সে দৃশ্য তাকে স্তম্ভিত করে দিলো।

সেউতায় নজিরবিহীন মানবিক সংকট: স্পেনে প্রবেশের অপেক্ষায় আটকে হাজারো অভিবাসী

সেউতায় নজিরবিহীন মানবিক সংকট: স্পেনে প্রবেশের অপেক্ষায় আটকে হাজারো অভিবাসী

মরক্কো থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে আসা ৬০ হাজার অভিবাসীর মধ্যে বেশিরভাগ ফিরে গেলেও এখনও সেউতায় আটকা পড়ে আছেন অনেকে। যা এই অঞ্চলে একটি নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে।

মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গাজার ছবি তুলে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী

গাজার ছবি তুলে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী

ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা এ বছরের পুলিৎজার পুরষ্কার জিতেছেন। গাজার মানবিক সংকটের ছবি তুলে ‘ব্রেকিং নিউজ’ বিভাগে তিনি এ সম্মানজনক পুরস্কারটি জিতে নিয়েছেন। আজ (মঙ্গলবার, ৫ মে) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটিওয়ার্ল্ড। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রদায়ক হিসেবে কাজ করেন সাহের আলগোরা।

মানবিক সংকটের মুখে লেবানন ও গাজা, তীব্র হতে পারে খাদ্য সংকট

মানবিক সংকটের মুখে লেবানন ও গাজা, তীব্র হতে পারে খাদ্য সংকট

মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের দস্যুপনায় মানবিক সংকটের মুখে লেবানন ও গাজা। ক্রমাগত হামলা, গণ-উচ্ছেদ এবং অর্থনৈতিক চাপের কারণে শুধুমাত্র লেবাননেই ১২ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন। আর আগস্ট মাসের মধ্যে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। এদিকে, অবরুদ্ধ গাজায় ত্রাণ পরিবহণের জন্য সীমান্ত পুরোপুরি খুলে না দেয়ায় খাদ্য সংকটে পড়েছে সেখানকার বাসিন্দারা।

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে ইসরাইলি হামলা

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে ইসরাইলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বাতুলিয়েহর একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননের কাসমিয়েহ সেতুর ধ্বংস; মানবিক সংকট আরও বাড়াবে: আল জাজিরা

দক্ষিণ লেবাননের কাসমিয়েহ সেতুর ধ্বংস; মানবিক সংকট আরও বাড়াবে: আল জাজিরা

লিতানি নদীর দক্ষিণে আটকে পড়েছে দেড় লাখ মানুষ

সবশেষ ইসরাইলি হামলায় লিতানি নদীর ওপর কাসমিয়েহ সেতুটি কার্যত অর্ধেক হয়ে গেছে। সেতুটি দক্ষিণ ও উত্তর লেবাননকে যুক্ত করে বলে এই ক্ষতিতে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে—ফলে মানবিক সংকট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে ইতিমধ্যে বাড়তে থাকা মানবিক সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ‘বিধ্বংসী মানবিক’ সংকট, সতর্ক করলো বিশ্ব খাদ্য কর্মসূচি

লেবাননে ‘বিধ্বংসী মানবিক’ সংকট, সতর্ক করলো বিশ্ব খাদ্য কর্মসূচি

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, লেবানজুড়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত ৪৮ ঘণ্টাতেই কয়েক শত হতাহতের খবর এসেছে, যা সংস্থাটির ভাষায় ‘বিধ্বংসী মানবিক পরিণতি’ ডেকে এনেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সীমিতভাবে খুলেছে রাফাহ ক্রসিং, কঠোর নিয়মে যাতায়াত গাজাবাসীর

সীমিতভাবে খুলেছে রাফাহ ক্রসিং, কঠোর নিয়মে যাতায়াত গাজাবাসীর

মিশরের সিনাই উপদ্বীপের সঙ্গে যুক্ত রাফাহ ক্রসিংটি গাজার ২০ লাখের বেশি মানুষ ভরসার নাম। ক্রসিংয়ের পাশের রাফাহ শহরটিতে একসময় প্রায় আড়াই লাখ মানুষের আবাস ছিল। যুদ্ধের শুরুতে প্রায় এক লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, যাদের অনেকেই এখন পরিবারে ফিরতে চান। পাশাপাশি, জরুরি চিকিৎসার জন্য বাইরে যেতে ইচ্ছুক প্রায় ২০ হাজার রোগী রয়েছেন। যে কারণে রাফাহ ক্রসিং গাজাবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

গৃহযুদ্ধে বন্ধ সুদানের স্কুল, বঞ্চিত ৮০ লাখ শিশু

গৃহযুদ্ধে বন্ধ সুদানের স্কুল, বঞ্চিত ৮০ লাখ শিশু

প্রায় ৩ বছরে গড়ানো গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের শিক্ষাখাত। সেভ দ্য চিলড্রেন বলছে, সংঘাত-সহিংসতায় প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। বঞ্চিত হচ্ছে ৮০ লাখেরও বেশি শিশু। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা সংস্থাটির।

সহিংসতায় বিপর্যস্ত হাইতি; বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ মানুষ

সহিংসতায় বিপর্যস্ত হাইতি; বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ মানুষ

সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিতে বাধ্য হচ্ছে দেশটির রাজধানী পোর্ট অ প্রিন্সের বিভিন্ন গির্জা ও স্কুলে। শুধু বাস্তচ্যুতি নয় তীব্র খাদ্য সংকট ও অপুষ্টিসহ নানান মানবিক সংকটে ভুগছে দেশটির লাখ লাখ মানুষ। আগামী দিনগুলোতে এই সমস্যা আরো তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা।