সাকিবা কলেজটির ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ধনবাড়ী উপজেলার সরদা পাড়ার শফিকুল ইসলামের মেয়ে।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ‘বিকেলে হঠাৎ বৃষ্টিতে ভিজে কলেজের ভেতরের পুকুরে গোসল করতে নামেন সাকিবা। এসময় অসাবধানতাবশত পানিতে ডুবে যান তিনি। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন:
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কলেজজুড়ে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে নামে শোকের ছায়া। কলেজ প্রশাসন জানায়, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।





