আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘যিনি নির্বাচন করতে চান, তিনি যেন জনবান্ধব ও ভালো মানুষ হন। সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকতে হবে।’
তিনি বলেন, ‘এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমস্যা হয়েছে।’
আরও পড়ুন:
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুই-তিনজন করে প্রার্থী হলে নির্বাচিত হতে পারবেন না। এটি দলের জন্য ভালো হবে না। বিষয়টি এখন থেকে মাথায় রাখতে হবে।’
তিনি বলেন, ‘যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হবে। জনপ্রতিনিধি যদি ভালো হয়, সমাজব্যবস্থাও ভালো হবে। ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাবো। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন:
হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পানিসম্পদমন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজ উল্যাহসহ আরও অনেকে।—বাসস





