
বন্যা-ভাঙন রোধে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে এমপি শাহজাহানের বৈঠক
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ এবং নদীতীর রক্ষায় জরুরি প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রায় পাঁচ মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। যখন এক-দেড় বছর যাবে, তখন মানুষ আমাদের কাছে জবাবদিহিতার আশা করবেন। আজ (শুক্রবার, ২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে সদর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ
সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। নদীমাতৃক বাংলাদেশের প্রাণ-প্রকৃতি, অর্থনীতি, কৃষি, সংস্কৃতি ও জনজীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ (শনিবার, ২৩ মে) এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পানিসম্পদমন্ত্রীর
ফ্যাসিবাদ যেন আবারও ফিরে আসতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধববার, ১৩ মে) জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত: পানিসম্পদমন্ত্রী
পদ্মা ব্যারাজ নিয়ে সরকার শিগগির সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধবার, ৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদমন্ত্রী
দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। জানান, সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন, সেজন্য এখন থেকে সজাগ থাকতে হবে।

গুমের ঘটনাগুলো তদন্ত করে গণতন্ত্র রক্ষায় সরকার পদক্ষেপ নেবে: পানিসম্পদমন্ত্রী
গুমের ঘটনাগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ ও অধিকতর তদন্ত করে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ সরকার নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘এ্যানি আমার বন্ধু, আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়িয়েছে’
খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুনকে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ‘ধাক্কা দিয়েছেন’— দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

জুন পর্যন্ত ১২০৪ কিলোমিটার খাল খনন করবে সরকার: পানিসম্পদমন্ত্রী
চলতি ২০২৬ সালের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন করবে সরকার। আর একই সময়ে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। আজ (বুধবার, এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য দেন।

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি। আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানি সম্পদমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিলো না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সব কাজ সব ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করবো। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বৃহত্তর নোয়াখালীর স্বার্থে দ্রুত মুছাপুর রেগুলেটরের কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী
প্রস্তাবিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে এসে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মুছাপুর রেগুলেটরের পুনঃনির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং অচিরেই তা দৃশ্যমান হবে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) দুপুরে মুছাপুর রেগুলেটর এলাকায় এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।