
লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলনে ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা
দেশের প্রায় ৭০ শতাংশ সয়াবিন উৎপাদন হয় লক্ষ্মীপুরে। এবার জেলার ৪৫ হাজার ৬৫ হেক্টর জমিতে উৎপাদিত সয়াবিন থেকে সাড়ে ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনে এমন সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। তবে চাষাবাদে দেরি হওয়ায় উৎপাদিত কিছু ফসলি জমিতে কালবৈশাখীর বৃষ্টি হানা দিয়েছে।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ
মন্ত্রিপরিষদ সভায় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর এবার উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদমন্ত্রী
দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। জানান, সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন, সেজন্য এখন থেকে সজাগ থাকতে হবে।

‘চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়ার পরিকল্পনা নেই’
চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বুধবার, ২২ এপ্রিল) সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে কনস্টেবলের মৃত্যু
লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাছির আহমদের (৫৫) মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০
১৪৪ ধারা ভঙ্গ
লক্ষ্মীপুর শহরে বিশৃঙ্খলা এড়াতে জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হন।

লক্ষ্মীপুরে পাঠদানের সময় ভেঙে পড়েছে শ্রেণিকক্ষের ছাদের বিম
লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা ও বিম ভেঙে পড়েছে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদানের সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫) নামে দুইজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এন বি সি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

বিগত সরকারের লুটপাটের কারণে ৭-৮ টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
বিগত সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশের ৭-৮ টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি। আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানি সম্পদমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিলো না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সব কাজ সব ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করবো। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।