নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরান বর্তমানে তাদের নেতা কে, তা খুঁজে বের করতে চরম হিমশিম খাচ্ছে। তারা আসলে জানেই না! মাঠপর্যায়ে শোচনীয়ভাবে হারতে থাকা হার্ডলাইনার (কট্টরপন্থী) এবং মডারেটদের (মধ্যপন্থী) মধ্যকার অন্তর্দ্বন্দ্ব এখন তুঙ্গে।’
আরও পড়ুন:
হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘হরমুজ প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ এখন সেখানে ঢুকতে বা বের হতে পারছে না। ইরান কোনো চুক্তিতে না আসা পর্যন্ত এই পথ পুরোপুরি বন্ধ থাকবে।’
এর আগে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে যারা মাইন পাতছে, তাদের দেখামাত্রই ‘গুলি করে মেরে ফেলার’ নির্দেশ দিয়েছেন তিনি। তিনি আরও যোগ করেন, সাগরের মাইন পরিষ্কার করতে মার্কিন মাইনসুইপার জাহাজগুলো এখন স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি গতিতে কাজ করছে।





