মার্কিন নৌবাহিনী
হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত: ফারস নিউজ

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত: ফারস নিউজ

হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বিপ্লবী গার্ডস কোরের (আইআরজিসি) পক্ষ থেকে থামার নির্দেশ দেয়া হলেও তা উপেক্ষা করায় জাহাজটিতে এ হামলা চালানো হয়।

হরমুজ প্রণালিতে ইরানের মাইন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিচ্ছে মার্কিন নৌবাহিনী

হরমুজ প্রণালিতে ইরানের মাইন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিচ্ছে মার্কিন নৌবাহিনী

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন দ্রুত শনাক্ত ও তা নিষ্ক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দিচ্ছে মার্কিন নৌবাহিনী। এ লক্ষ্যে সম্প্রতি সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠান ‘ডোমিনো ডেটা ল্যাব’-এর সঙ্গে ১০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম

ইরান যুদ্ধের ময়দানে নিয়োজিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে জ্বালানি, খাদ্য এবং পর্যাপ্ত গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড বা সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৩০০ দিনের বেশি সমুদ্রে থেকে দেশে ফিরছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

৩০০ দিনের বেশি সমুদ্রে থেকে দেশে ফিরছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

টানা ৩০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটিয়ে অবশেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার পর রেকর্ড গড়া এই অভিযান শেষ করে এটি যুক্তরাষ্ট্রে ফিরছে বলে গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌ-অবরোধের পাল্টা ‘নজিরবিহীন সামরিক ব্যবস্থার’ হুঁশিয়ারি ইরানের

মার্কিন নৌ-অবরোধের পাল্টা ‘নজিরবিহীন সামরিক ব্যবস্থার’ হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌবাহিনীর অব্যাহত ‘জলদস্যুতা ও দস্যুবৃত্তি’র বিরুদ্ধে দ্রুত ‘ব্যবহারিক ও নজিরবিহীন সামরিক ব্যবস্থা’ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র এক প্রতিবেদনে এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে চীনের জিংহুয়া সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

হরমুজে ইরানের পেতে রাখা মাইন পরিষ্কার করছে মার্কিন নৌ বাহিনী: এপি

হরমুজে ইরানের পেতে রাখা মাইন পরিষ্কার করছে মার্কিন নৌ বাহিনী: এপি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে ইরানের পেতে রাখা মাইনগুলো পরিষ্কার করার কাজ শুরু করেছে মার্কিন নৌ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলের এই প্রধান বাণিজ্যপথটি বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিদ্রূপ করে তিনি বলেছেন, দেশটি এখন জানেই না তাদের আসল নেতা কে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মাইন পাতলে যেকোনো নৌযানে হামলার নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে মাইন পাতলে যেকোনো নৌযানে হামলার নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে মাইন পাতার চেষ্টা করলে যেকোনো নৌযানকে গুলি করে ডুবিয়ে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে জড়িত যে কোনো নৌযানকে গুলি করে ধ্বংস’ করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’ দ্য গার্ডিয়ানের নিউজে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

ইরান সংশ্লিষ্ট ৮টি তেল ট্যাংকার ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী

ইরান সংশ্লিষ্ট ৮টি তেল ট্যাংকার ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী

ইরান থেকে ছেড়ে আসা এবং ইরানি বন্দরে প্রবেশ করতে চাওয়া আটটি বাণিজ্যিক জাহাজকে থামিয়ে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে মার্কিন নৌবাহিনী। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই হরমুজ পার হলো চীনা জাহাজ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই হরমুজ পার হলো চীনা জাহাজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই চীনের একটি ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়েছে। মার্কিন নৌবাহিনীর দেয়া অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এ সমুদ্রপথ অতিক্রম করেছে বলে আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। জাহাজটির নাম ‘রিচ স্টারি’।

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।