যুদ্ধবিরতি চুক্তিকে ইরানের ‘বিজয়’ বলছেন কর্মকর্তারা

ইসরাইলবিরোধী বিক্ষোভে পতাকা পোড়ানো হচ্ছে
ইসরাইলবিরোধী বিক্ষোভে পতাকা পোড়ানো হচ্ছে | ছবি: সংগৃহীত
0

ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে ইরানের ‘বিজয়’ হিসেবে তুলে ধরছেন। তাদের দাবি, এই যুদ্ধ ইরানের শর্তেই শেষ হবে বলে জনগণকে আশ্বাস দিয়েছিলেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুসারে, ইরানের ১০ দফা দাবি যুক্তরাষ্ট্র আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেয়ায় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে বেশির ভাগ মতবিরোধের বিষয় মীমাংসা হয়েছে বলে বলায়, ইরান এই যুদ্ধ থেকে তার চাওয়াটাই পেয়েছে।

আরও পড়ুন:

তারা বলছেন, এ ফল এসেছে ‘সহনশীলতা, ধৈর্য ও সাহসের’ কারণে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশটির ঐক্যের কারণেই তা সম্ভব হয়েছে বলেও কর্মকর্তারা জনগণকে বলছেন।

আনুষ্ঠানিকভাবে ইরানের নেতৃত্বকে উৎখাত করার প্রথম দিনের হামলার মধ্য দিয়ে শাসনব্যবস্থা ভেঙে পড়বে—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন হিসাব ছিল। কিন্তু তা হয়নি। গত কয়েক সপ্তাহের লড়াইও দেখিয়েছে, ইরান এই যুদ্ধ চালিয়ে যেতে এবং শেষ পর্যন্ত দেশকে রক্ষা করতে সক্ষম।

এএম