
ইরানের মানুষের মনোবল ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল: আইআরজিসি
২০২৫ সালের ইরান যুদ্ধের এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ জানিয়ে ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। এগুলোতে অংশ নিয়ে ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ নেতারা বলছেন, এক বছরেরও কম সময়ের ব্যবধান দু’টি রক্তক্ষয়ী হামলার পরও, ইরানের মানুষের মনোবল ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল। এমনকি দেশের স্বার্থে জনগণ আগামী দিনেও যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত বলেও দাবি করেছে আইআরজিসি।

যুদ্ধবিরতি চুক্তিকে ইরানের ‘বিজয়’ বলছেন কর্মকর্তারা
ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে ইরানের ‘বিজয়’ হিসেবে তুলে ধরছেন। তাদের দাবি, এই যুদ্ধ ইরানের শর্তেই শেষ হবে বলে জনগণকে আশ্বাস দিয়েছিলেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্রমাগত চাপ ও জনরোষে কোণঠাসা পেজেশকিয়ান প্রশাসন
ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে আর্থ-সামাজিক অধিকার রক্ষার দাবি-গেল ৫০ বছরে বহু গণআন্দোলনের সাক্ষী হয়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এবারের বিক্ষোভ ও জনরোষ ছাড়িয়ে যেতে পারে ২০২২ সালে মাশা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনকেও। দেশের অভ্যন্তরে ফুঁসতে থাকা জনগণ আর দেশের বাইরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্রমাগত চাপ-এমন উভয় সংকটে পেজেশকিয়ান প্রশাসনকে আরও কোণঠাসা করে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসলামি প্রজাতন্ত্র রক্ষায় খামেনি লড়ে যাবেন!
মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের বিচক্ষণতা দিয়ে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন ইসলামী প্রজাতন্ত্রকে ইহুদি ভূখণ্ডের আগ্রাসন থেকে রক্ষার জন্য। কিন্তু ইসরাইলের হামলায় এর মধ্যেই তিনি হারিয়েছেন বিশ্বস্ত আর ঘনিষ্ঠ অনেক কর্মকতাকে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, তার লক্ষণরেখা দুর্বল হয়ে গেলেও ইসলামি প্রজাতন্ত্র রক্ষায় খামেনি চেষ্টা করবেন শেষ সময় পর্যন্ত।