অনির্দিষ্টকাল রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট
রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট | ছবি: পিএমও
0

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এর টেকসই সমাধানও মিয়ানমারেই রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বছরের পর বছর মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ দায়িত্ব পালন করলেও অনির্দিষ্টকাল এই বোঝা বহন করা সম্ভব নয়। সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের দ্বিতীয় দিনে রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেকর রহমান। দীর্ঘস্থায়ী এই সংকটের কারণে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও নিরাপত্তাগত চাপের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক সহায়তা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। সংকটের জন্ম মিয়ানমারে, আর সেখানেই সমাধান খুঁজে নিতে হবে।’

আরও পড়ুন:

২০১৭ সালের সহিংসতার পর সংকট আরও গভীর হয় জানিয়ে তারেক রহমান বলেন, ‘মানবিকতার অজুহাতে চিরদিন এটা মেনে নেয়া যায় না।’

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

এসএস