এদিকে সিলেট বিভাগের রেলপথ সংস্কার, নতুন ট্রেন চালু, স্টপেজ কমানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন সিলেট বিভাগ রেলপথ আন্দোলন কমিটি।
তারা বলেন, সিলেটবাসীর প্রাণের ৮ দফা দাবি চুড়ান্ত বাস্তবায়নের পথে। শুক্রবার একটি ‘স্পেশাল ট্রেন’ (যদিও নাম নির্ধারণ হয়নি) চালু করছে রেল কর্তৃপক্ষ। এসময় তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল এবং শায়েস্তাগঞ্জ স্টেশনে যাত্রা বিরতি করে ঢাকা বিমানবন্দর এবং সবশেষে কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
আরও পড়ুন:
আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম আজিজ ও মূখ্য সমন্বয়ক আতিকুল ইসলাম আখই বলেন, ‘আমরা আশা করবো শুধু ঢাকা অভিমুখী নয়, চট্রগ্রাম অভিমুখে আরেকটি স্পেশাল ট্রেন অচিরেই চালু হবে। এটিও সিলেটবাসীর প্রাণের দাবি।’
আন্দোলনকারীরা বলেন, তাদের মতো নগন্য মানুষের ডাকে সাড়া দিয়ে বৃহত্তর সিলেটের মানুষ আন্দোলনে যে অভুতপূর্ব সাড়া দিয়েছিলেন সেই আন্দোলনেরই সুফল এ ম্পেশাল ট্রেন, এ সাফল্য গোটা সিলেটবাসীর। শুক্রবার ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে সিলেটবাসীর আন্দোলনের এ সুফলগাথা।
তারা আরও বলেন, আন্দোলনের মাধ্যমে পাওয়া এ ট্রেন আমাদের গৌরবের প্রতীক। যাত্রাবিরতি বাড়িয়ে এর যেন বিশেষত্ব বা স্পেশালিটি নষ্ট না করা হয়, সেদিকে আমাদের নজর দিতে হবে।
সবশেষে তারা আগামী দিনেও সিলেটবাসীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সবাইকে সংঘবদ্ধ থাকতে আহ্বানও জানান তারা এবং সেইসঙ্গে চট্রগ্রাম অভিমুথী আরেকটি স্পেশাল ট্রেনের জোর দাবি জানান।

 coalition ride on the back of a pickup truck in Kidal-320x167.webp)



