পঞ্চগড়ে ৮৭ লাখ মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি গ্রেপ্তার

কষ্টিপাথরের মূর্তি
কষ্টিপাথরের মূর্তি | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকা থেকে ওই মূর্তিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজন মহন্ত (৩৫) ওই ইউনিয়নের বিনয়পুর এলাকার বাসিন্দা।

কষ্টিপাথরটি ভারতে পাচারের উদ্দেশে সংরক্ষণ করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব ১৩ নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

আরও পড়ুন:

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চাঁনমিয়ার বাড়ির পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। সঙ্গে সুজন মহন্ত নামের ওই চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়।

কষ্টিপাথরের ওই বিষ্ণুমূর্তির ওজন ২৯ কেজি। দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি।

এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এফএস