নেটব্লকস জানিয়েছে, এ বিভ্রাট যেকোনো দেশে নথিভুক্ত হওয়া সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর মধ্যে একটি। এতে সাধারণ জনগণের জন্য আন্তর্জাতিক সংযোগ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু অনুমোদিত হোয়াইটলিস্টের মাধ্যমে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালু রেখেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ইরানে এ ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয় গত ১ মার্চ। নেটব্লকস ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দিন থেকেই দেশব্যাপী সাধারণ জনগণের জন্য বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
২৩ মার্চ পর্যন্ত এ ব্ল্যাকআউট ২৪তম দিনে পৌঁছেছে এবং ৫৬২ ঘণ্টা পার করেছে। নেটব্লকসের হিসাবে, এটি বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও ভয়াবহ ইন্টারনেট শাটডাউনের একটি।





