শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীসহ দেশজুড়ে হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে আকাশ মেঘলা থাকায় দুপুরের পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভোর থেকেই বৃষ্টি চলমান রয়েছে।
ঢাকার আশপাশে জেলা নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর এবং খুলনা ও বরিশাল এবং নোয়াখালীতে গুড়িগুড়ি চলমান।
আরও পড়ুন:
তবে প্রধান ঈদ জামায়াতসহ দেশের কোথাও ঈদ জামায়াতে তেমন বিঘ্ন ঘটেনি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবারে বৃষ্টির প্রবণতার তুলনায় আগামীকাল (রোববার, ২২ মার্চ) এর সম্ভাবনা আরও কমবে। গত ২৪ ঘণ্টায় ৭৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





