ভোলায় অবৈধ যাত্রীবাহী ট্রলার জব্দ, আটক ১

অবৈধ যাত্রীবাহী ট্রলার জব্দ
অবৈধ যাত্রীবাহী ট্রলার জব্দ | ছবি: এখন টিভি
0

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে ভোলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহনকালে একটি স্টিল বডি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একজনকে আটক করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন ইলিশার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ড জানায়, লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে একটি স্টিল বডি ট্রলারের মাধ্যমে অবৈধভাবে যাত্রী পারাপার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চর রমণীমোহন এলাকার বাসিন্দা মো. জুয়েল (২৪)। তিনি মো. রফিক মাঝির ছেলে। পরে জব্দকৃত ট্রলার ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, ঈদকে কেন্দ্র করে নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ