ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে তেল না পেয়ে দুর্বৃত্তদের ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ভাঙচুর
ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ভাঙচুর | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্প ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) রাতে জেলার হানিফ ফিলিং স্টেশন পাম্পে এ ঘটনা ঘটে।

পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, বিকেল থেকেই তেল নেয়ার জন্য দীর্ঘ লাইন ছিলো পাম্পে। এসময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে হাতাহাতি হলে হঠাৎ করে অজ্ঞাতপরিচয়ের ৫০ থেকে ৬০ জন মানুষ এসে পাম্পে ভাঙচুর করে পালিয়ে যায়।

আরও পড়ুন:

এতে আহত হয়েছেন পাম্পের দু’জন স্টাফ। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ।

গেল দুই সপ্তাহের বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের সংকটে কিছু কিছু পাম্পে তেল দেয়া হলেও রয়েছে গ্রাহকদের দীর্ঘ লাইন। আবার অনেক পাম্পেই নেই তেল।এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

এসএস