কুসিক নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হলেন তারিকুল ইসলাম

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ ও তারিকুল ইসলাম
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ ও তারিকুল ইসলাম | ছবি: এখন টিভি
0

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তিসহ দলের সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে।’

আরও পড়ুন:

এসময় তিনি অতীতের মতোই দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেয়ার জন্য নেতা-কর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, ‘কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নিজ শহর এখনও নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। নগরীর ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোরও কার্যকর সমাধান হয়নি।’

তিনি বলেন, ‘আমরা নেতৃত্বে আসতে পারলে কুমিল্লার নাগরিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো এবং একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তুলবো।’

এসএইচ