নারায়ণগঞ্জে অর্থের বিনিময়ে ইপিআই টিকা দেয়ায় নারীর কারাদণ্ড

পুলিশি হেফাজতে দণ্ডপ্রাপ্ত নারী
পুলিশি হেফাজতে দণ্ডপ্রাপ্ত নারী | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জ শহরের খানপুরে টাকার বিনিময়ে সরকারি বরাদ্দ দেয়া ইপিআই টিকা দেয়ার অপরাধে আফরোজ বেগম (৫০) নামের এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (সোমবার, ১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডিত আফরোজা শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত আমিনুল হোসেনের মেয়ে।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সরকারি টিকাসহ তাকে হাতেনাতে ধরা হয়েছে। টিকা দেয়ার তাদের কোনো বৈধতা নেই। দেশের প্রচলিত আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এসএইচ