এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিসংলগ্ন ইরানের উপকূলে অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্রঘাঁটিগুলোতে মার্কিন বাহিনী ‘সফলভাবে একাধিক ৫ হাজার পাউন্ড ওজনের গভীর অনুপ্রবেশক্ষম গোলাবারুদ’ ব্যবহার করেছে।
মার্কিন সামরিক বাহিনীর জানায়, ‘এসব স্থাপনায় থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করছিল।’
আরও পড়ুন:
এই নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ হয়। ইরানের কার্যত এ প্রণালি বন্ধ করে দেয়ার ফলে সমুদ্রপথে চলাচল তীব্রভাবে ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক তেলের দাম বেড়েছে।
এ বিশাল বোমাগুলো সম্ভবত গত বছর ইরানের তিনটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্র যে ‘বাঙ্কার বাস্টার’ ব্যবহার করেছিল, তার মতোই।
সাধারণ বোমার মতো বাঙ্কার বাস্টার আকাশে, মাটিতে বা লক্ষ্যবস্তুর পৃষ্ঠে বিস্ফোরণের জন্য তৈরি করা হয় না। ভারী ও শক্ত ইস্পাতের আবরণে তৈরি এসব বোমা বিস্ফোরণের আগে মাটির গভীরে প্রবেশ করার জন্য নকশা করা হয়।




