কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগে ভালো হয়েছে—ক্ষুব্ধ ট্রাম্পের প্রতিক্রিয়া

জো কেন্ট ও ডোনাল্ড ট্রাম্প
জো কেন্ট ও ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট।’ আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘যখন আমি তার (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তার চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনো হুমকি নয়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল— প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কি না।’

এর আগে, জো কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’

আরও পড়ুন:

গত জুলাইয়ে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে জো কেন্ট এই পদের জন্য সিনেট কর্তৃক অনুমোদিত হয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে পদত্যাগপত্রে কেন্ট বলেন, ‘ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি স্পষ্ট যে, আমরা ইসরাইল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।’

তিনি উল্লেখ করেন, ‘আমি সেই মূল্যবোধ এবং পররাষ্ট্রনীতিকে সমর্থন করি যার ওপর ভিত্তি করে আপনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে প্রচারণা চালিয়েছিলেন এবং যা আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝতে পেরেছিলেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ; যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান জীবন কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধিকে নিঃশেষ করে দেয়।’

আসু