আল-আরাবি আল-জাদিদ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচির বক্তব্য তুলে ধরে বলা হয়, উপসাগরীয় বিভিন্ন দেশের সঙ্গে তেহরানের যোগাযোগ রয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পুরোপুরি বন্ধের নিশ্চয়তা দিতে পারে, এমন যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান।
আরও পড়ুন:
এদিকে উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ডে হামলা বন্ধের জন্য ইরানকে আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এসব হামলায় শুধু মার্কিন সামরিক বাহিনীই নয়, জ্বালানি স্থাপনা ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।





