
মধ্যপ্রাচ্যের বেসামরিক এলাকায় হামলা তদন্তে কমিটি গঠনে প্রস্তুত ইরান
মধ্যপ্রাচ্যে ইরান বেসামরিক বা আবাসিক এলাকায় হামলা চালায়নি বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এ ধরনের হামলার দায় কার, তা তদন্তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটি কমিটি গঠনে তেহরান প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানি হামলা নিয়ে আরব লীগের জরুরি বৈঠক কাল
ইরানের হামলার ঘটনায় সংগঠনের কয়েকটি সদস্য দেশের অনুরোধে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল (রোববার, ৮ মার্চ) জরুরি বৈঠকে বসছেন। জোটটির সহকারী মহাসচিবের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানে গালফ নেতাদের উদ্বেগের কথা জানাবেন পুতিন: ক্রেমলিন
ক্রেমলিন জানিয়েছে, গালফ দেশগুলোর ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে সেখানকার নেতাদের উদ্বেগ তেহরানের কাছে তুলে ধরবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

জিসিসিভুক্ত দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি ইরান: আল জাজিরা
ইরান দাবি করছে, তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে বাস্তবে এসব দেশের সাধারণ জনগণকে সংঘাতের ঝুঁকির মধ্যে ফেলতে তাদের কোনো দ্বিধা নেই বলে পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আসাদের মাদক সাম্রাজ্যের আস্তানা ভাঙতে মরিয়া বিদ্রোহীরা
বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় বেরিয়ে আসছে ভয়ংকর মাদক-ক্যাপ্টাগনের আস্তানাগুলো। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ভয়ংকর এই মাদক সাম্রাজ্যের ইতি টানতে উঠেপড়ে লেগেছেন বিদ্রোহীরা। তবে আসাদ সরকারের মাদক নির্ভরতা থেকে বেরিয়ে সিরিয়ার অর্থনীতিকে চাঙা করতে নতুন প্রশাসন কোন পথে হাটবে তা এখন বড় প্রশ্ন। চ্যালেঞ্জ যাই হোক, টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সবার আগে মুক্ত-বাজার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।